একজন আলিম বা দ্বীনের দ্বায়ি তার কোরআন-হাদীসের জ্ঞান থাকতেই পারে। তার মানে এই নয় যে সে সত্য কথাই বলছে। ভাই যুগ পরিবর্তন হয়েছে, ইসলামের শত্রুরা হয়তো এখন ভন্ড নবী ‘গোলাম আহমাদ কাদিয়ানির’ মত কাউকে জন্ম দেয় না, কিন্তু তারা দুনিয়া লোভি ভন্ড কিছু আলিমদের মাধ্যমে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। (তারা তাগুত সরকারকে খুশি করার জন্য মিথ্যা কথা বলছে) ইত্যাদি।
অতএব সাবধান হোন! দ্বীনের জ্ঞান অর্জন করুন যাতে সত্য মিথ্যাকে নিজেই পার্থক্য করতে পারেন। আরো একটি বিষয় সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য অবশ্যয় আপনাকে আল্লাহর প্রতি আন্তরিক হতে হবে। কারণ আল্লাহর প্রতি আন্তরিক হওয়া ছাড়া এই জ্ঞানটি লাভ করা সম্ভব না। হে আল্লাহ! আমাদের সবাইকে বুঝ দান করুন এবং হিদায়ের দিন, আমীন।।

0 Comments