ফিরে আসতে হবেই -আল্লাহর পথে! | Freelancer Mustakin

কোথায় ক্ষমতা?
আমি আল্লাহর নামে শপথ করে বলছি!

তোমাকে ফিরে আসতেই হবে, তোমাকে বিশ্বাস করতেই হবে, নিশ্চিত ভাবে। প্রত্যেক টা মানুষকে! যে বেঁচে ছিলো? যে বেঁচে আছে? যে আসবে এবং যে এই পৃথিবীতে বসবাস করবে। আল্লাহর কসম! প্রত্যেক মানুষকে, প্রত্যেক জ্বীন… প্রত্যেক প্রানী যারা এই পৃথিবীতে বিচরণ করছে। প্রত্যেক পানি, যে আকাশে উড়ে।

প্রত্যেক মাছ… যে সমুদ্রে সাতার কাটে (আল্লাহ ওয়াজাল্লাহ) আল্লাহর কসম, প্রতিটা ভূমি… প্রতিটা দেশ… আল্লাহর শপথ! তাদের সকল সরকারগণ… তাদের সকল সামরিক বাহিনী… তাদের সমস্থ ক্ষমতা… তাদের সমস্থ বিজ্ঞান… তাদের সমস্থ অর্থ (টাকা-পয়সা)… তাদের সমস্থ কৌশল… সব… কোনরকম ব্যতিক্রম ছাড়া! প্রত্যেক দেশ, প্রত্যেক বৃক্ষ/গাছ-পালা… প্রতিটা বালু কণা… প্রতিটা পাহাড়, প্রতিটা নদী-নালা, প্রতিটা সমুদ্র।

প্রতিটা সমুদ্র, আল্লাহর শপথ! প্রতিটা তারা, সূর্য, চাঁদ… প্রতিটা গ্রহ-উপগ্রহ!
প্রতিটা ফেরেশতা… কোটি… কোটি… কোটি এবং কোটি ফেরেশতা! তাদের সবাই কোনরকম ব্যতিক্রম ছাড়াই… মিকাঈল, জিবরাঈল, ইসরাফিল (আঃ)… সব!

১ম আসমান, ২য় আসমান, ৩য় আসমান, ৪র্থ আসমান, ৫ম আসমান, ৬ষ্ঠ আসমান, ৭ম আসমান এবং এর মহাসমুদ্র! আল্লাহর সিংহাসন বহণকারী ফেরেশতাগণ, আল্লাহর আরশ... সবই মরণশীল! সব কিছু মৃত। [আল্লাহ ব্যতীত] চলমান কিছুই নেই… স্থির কিছুই নেই… গড়ার কিছুই নেই, ভাঙ্গার কিছুই নেই, নেয়ার নিছুই নেই… উত্থানের কিছুই নেই… পতনের কিছুই নেই… ক্ষতির কিছুই নেই… লাভের কিছুই নেই… ইললাল্লাহ [আল্লাহ ব্যতীত]…

আর এর মধ্যে… আপনার অন্তরের সততা এবং বিশ্বাস ব্যতীত… অন্য কিছুই নাই! সব কিছুই মরণশীল… সব কিছু… আল্লাহ ব্যতিত!

আল্লাহর কোন কিছুই প্রয়োজন নেই… কাউকে প্রয়োজন নেই… না কোন নবী, না কোন ফেরেশতা, না কোন জ্বীন, না কোন মানুষ… তাঁকে আমাদের প্রয়োজন। তিনি হাইউল কাইয়্যুম… তিনি চরস্থায়ী…তিনিই প্রথম কোন  শুরু ছাড়া… তিনিই শেষ কোন সমাপ্তি ছাড়া… তিনি হচ্ছেন আল্লাহ্! তিনিই হচ্ছেন আল্লাহ্!

অধিপতি, তিনি রাজা… তিনিই রাজা! তিনিই একমাএ, যিনি বিচার দিনে যখন সবকিছু শেষের দিকে আসবে.. (আল্লাহ্ ওয়াজাল্লা প্রত্যেক জীবকে ধ্বংসের আদেশ দিবেন।) আল্লাহ্ মৃত্যুর জন্য ধ্বংসের আদেশ দিবেন। প্রত্যেক মানুষের… প্রত্যেক প্রাণীর… প্রত্যেক জ্বীনের… প্রত্যেক ফেরেশতাদের… যতক্ষণ না সেখানে এমন পরিস্থিতি আসবে? যখন সেখানে প্রকৃতপক্ষে আর কোন কিছুই উপস্থিতি থাকবে না… শুধু আল্লাহ ব্যতীত!!

আর আল্লাহ বলবেন- আইনাল মুলুক? সেই সব রাজা-বাদশাহ'রা কোথায়? সেই সব রাজা-বাদশাহ'রা কোথায়? সেইসব রাজা-বাদশাহ'রা কোথায়? সেই সব ক্ষমতাশীলরা কোথায়? যারা ভেবে ছিলো তারাই ছিল রাজা… সেই সব রাজাদের সন্তানেরা কোথায়?

আল্লাহ বলবেন- অত্যাচারীরা কোথায়? অহংকারীরা (জালেমেরা) আজ কোথায়? কোথায় সেই বালকেরা? যারা ভেবেছিল তারা কিছু একটা ছিল। কোথায়? আইনা আবনাহুম? কোথায় তাদের সন্তানেরা? আল্লাহ ডাকবেন… তারা কোথায়? এবং আল্লাহ জিজ্ঞেস করবেন…

লিমানিল মুলকুল ইয়াওম? আজকের রাজা [অধিপতি] কে? who? জবাব দেওয়ার মত কেউই থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন- আজকে রাজত্ব/বাদশাহী একমাএ এক আল্লাহর… এটাই সত্যি!!!

Post a Comment

0 Comments