নামে মুসলিম হয়ে; কখনও জান্নাত পাওয়া যায় না | ফ্রিল্যান্সার মুস্তাকিন

আমরা যদি "জাহান্নাম" কে নিজের চোখে দেখতাম, তাহলে হয় আল্লাহর কোন কাজে অবাধ্য হতাম না। সব সময় কান্না-কাটি করতাম, এত অহংকার আর ক্ষমতার দাপট দেখাতাম না। আসলে, আমরা আন্তরিক ভাবে মুসলিম হতে পারিনি। আমাদের কথাবার্তা,চালচলন অনেকটা মুনাফিকদের মত। প্রশ্ন হচ্ছে আমরা কি কখনও জান্নাতে যেতে পারবো? কারণ মুনাফিকরা তো কখনও জান্নাতে যেতে পারবে না, (তারা তো কাফেরদের থেকেও নিকৃষ্ট) তাহলে কিসের আশায় আজ নির্ভয়ে আছি। (আস্তাগফিরুল্লাহ)

আমাদেরকে পরিবর্তন হতে হবে। কেনোনা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাত পাওয়া যায় না। ইতিহাস দেখুন... অনেক নবীদের ছেলে-মেয়ে স্ত্রীগণ জাহান্নামি হয়েছে। আজ ঠিক একইভাবে আমরাও জাহান্নামে থাকার ঝুঁকিও নিচ্ছি। (সাবধান)।।

আমার ভাই ও বোনেরা আসুন, আমরা আন্তরিকভাবে মুসলিম হয়। কেনোনা জান্নাত পাওয়ার জন্যে নামে মুসলিম হওয়াই যথেষ্ট নয়। চলুন তওবাহ করে ফিরে যায়: আমার আপনার রবের পথে (আল্লাহ)।

Post a Comment

0 Comments