কবরের আযাব (জীবন - মৃত্যু - জীবন, পর্ব ৩) Life - Death - Life

রাসূল (সঃ) বলেছেন; তোমাদের যার যার কবরে তোমরা ফিতনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। আর এই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মত। কবরের ফিতনা আর পরীক্ষাগুলি দাজ্জালের ফিতনার মতো ভয়াবহ হবে। রাসুল (সঃ) আরো বলেছেন আদম সন্তান সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন ফিতনা নেই, যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ। দাজ্জালের ফিতনা থেকে কঠিন কোন ফিতনা নেই আর কবরে আমাদের প্রত্যেককেই এই ধরনের ফিতনার মধ্য দিয়ে যেতে হবে।

এই ফিতনার কথা আমাদের সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ এই ফিতনার মূল ব্যক্তি হচ্ছি আমরা এখানে কাফির কিংবা মুনাফিকদের কথা বলা হচ্ছে না। খুব তাড়াতাড়ি আমরা সেই ফিতনার মধ্য দিয়ে যাব। অন্যদিকে যারা মুসলিম হয়েও প্রতিদিন আল্লাহর অবাধ্যতা করছে তাদের অবস্থা তাহলে কি হবে? যেটাকে আমরা কবরের “আযাব” বলে থাকি। চলুন তাহলে জেনে নেই কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে....



জীবন - মৃত্যু - জীবন পর্বের কবরের আযাব ভিডিও সিরিজটি নির্মাণ করেছে বাসিরা মিডিয়া। তাদের সম্পূর্ণ ভিডিও সিরিজটি আমাদের ওয়েবে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments