কেমন ছিলেন তিনি? (রাসূল সঃ এর জীবনী - সীরাহ-১) - seerah

শব্দ, দৃশ্য, ঘ্রাণ, স্পর্শ – আচ্ছা, এর মধ্যে কোনটা মানুষকে বেশি প্রভাবিত করে? মনে হয় শব্দ। শব্দেই দুমড়ে মুচড়ে যায় অন্তর। শব্দেই হৃদয় স্পন্দিত হয় শান্তির তরঙ্গে। শব্দেই মানুষ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে কিংবা শান্তি আনতে।


ইতিহাসও কিন্তু তাই বলে। শ্রবণেন্দ্রিয় পথেই একটা জাতির খোলনলচে  পালটে দিয়েছিল কুরআন। ওয়াহির শব্দ সিজদায় ফেলে মুশরিকদের, পাথরসম অন্তর ভেঙে ফোয়ারা ছোটায় উমারের অন্তরে। যুগ থেকে যুগ যুগান্তরে, আজও মানুষ কান্নায় ভেঙে পড়ে সেই শব্দে। এই শব্দে উঠে দাঁড়ায়, প্রাণ দেয় , প্রাণ নেয়। কই শব্দ তো আমরাও শুনি। নেতার মিথ্যাচার, উদ্ধতের আস্ফালন, আহতের চিৎকার, নিহতের নীরবতা।

ভিডিওটি নির্মাণ করেছে রেইনড্রপস মিডিয়া। সীরাহ - মুহাম্মাদ (সঃ) এর জীবনী, পর্ব একেক করে আমাদের ওয়েবে আপডেট দেওয়া হবে, ইনশাআল্লাহ।

Post a Comment

0 Comments