একটি সময় স্পেন মুসলিমদের শক্ত ঘাটিতে পরিণত হয়েছিল, প্রায় ৮০০ বছর স্পেন মুসলিমদের অধিনে ছিল। কিন্তু কিভাবে মুসলিমরা স্পেনকে হারালো, কিভাবে স্পেন থেকে মুসলিমরা চিরতরে বিলুপ্ত হলো? আসল ঘটনা জানেন কি?
আমি বোঝাতে চাচ্ছি ইসলাম এক সময় মিশরে প্রবেশ করেছে এখনো মিশরের সবাই মুসলিম, ইসলাম পাকিস্থানে প্রবেশ করেছে এখনো পাকিস্থানের সবাই মুসলিম, ইসলাম আফগানিস্থানে প্রবেশ করেছে এখনো আফগানের সবাই মুসলিম, কিন্তু স্পেনে ৮০০ বছর ইসলাম থাকার পরও সেখান থেকে কিভাবে মুসলিমরা সম্পূর্ণরুপে বিলুপ্ত হলো?সেখানে এখন আসল আদিবাসী নেই যারা রয়েছে সবাই প্রবাসী। এর আসল কারন হচ্ছে; যিনা-ব্যাভিচার, অশ্লীলতা বা অবৈধ যৌনতা।
আর আজ সারা বিশ্বে এই অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। নাটক-সিনেমা বা মুভি, টিভি, সংবাদ প্রতিটা ক্ষেত্রে এই অশ্লীলতাকে প্রচার করা হচ্ছে। তারা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের সম্পর্ককে রোমাঞ্চকর ভাবে সাজিয়ে আপনাকে আপনার ছেলে-মেয়ে কিংবা ভাই-বোনকে যিনার দিকে আহ্বান জানাচ্ছে। অন্যদিকে আল্লাহ বলছেন; তোমরা গোপনে কিংবা প্রকাশ্যে যিনা-ব্যাভিচার কাছেও যেও না।

0 Comments