আল্লাহর ভয় বনাম মানুষের ভয়, আসল বাস্তবতা কি?

মানুষের ভয় ব্যক্তিকে ধ্বংস করে। আর আল্লাহর ভয় মানুষকে সাফল্যের পথ দেখায়। যে বা যারা আল্লাহকে ভয় করে না, এরা দুনিয়াতেই অপমান আর লাঞ্ছনার মধ্য দিয়ে সময় কাটায়। অন্যদিকে আখিরাত চলে যায় ধ্বংসের মুখে.... এরা চাইলেই জান্নাতের সর্বোচ্চ আসনে যেতে পারে না কারণ জান্নাতের সর্বোচ্চ আসনে যাওয়ার জন্য প্রয়োজন হয় সাহস। এর একটি কারণ ইসলামের বড় বড় হুকুম গুলা পালনের জন্য প্রয়োজন হয় এই সাহস। (যা এরা আগে থেকেই হারিয়ে ফেলেছে... আল্লাহর পরিবর্তে মানুষের কাছে বিক্রি করে দিয়েছে)।

আমি আমার পরিবারের বাস্তবতা থেকেই বলছি! আমি দেখেছি এরা প্রত্যেকে মানুষকেই ভয় করতে শিখেছে (আল্লাহকে নয়), বর্তমান দুনিয়াতেই অপমান আর লাঞ্ছনা তাদের উপর চেপে বসেছে.... এদের নির্বোধ আচরণ যেকোনো সময় বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে, যা পুরোপুরি ভাবে এদের আখিরাতকে ধ্বংস করে দিবে। (আল্লাহ রক্ষা করুন)।

হে আমার ভাইয়েরা, আজ এই সমস্যাটি শুধু আমার পরিবারে নয় বরং পুরা মুসলিম উম্মাহর পরিবারে রয়েছে, যারা আল্লাহর পরিবর্তে মানুষকে ভয় করে অথচ ভয় করার কথা ছিল শুধুমাত্র; আল্লাহকে। এখন আপনিই ঠিক করুন মানুষকে ভয় করে অপমান আর লাঞ্ছনা মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে সবকিছু হারাবেন, নাকি অল্লাহকে ভয় করে সাফল্যের পথে যাবেন (জান্নাহ)।

Post a Comment

0 Comments