বিশেষ করে শেষ জামানার ক্ষেত্রে তথা বর্তমান সময়ে সফলতার জন্য আপনার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। অর্ধেক ঈমান বা তার চেয়ে কম, এটা আসলে ঈমান না থাকারই শামিল। কারণ এটা একটি বিশেষ সময় আর এর জন্য আপনি লাভ করবেন বিশেষ মর্যাদা।
আর এই বিশেষ সম্মান ও মর্যাদা শুধুমাত্র তারাই লাভ করতে পারবেন, যারা তাদের ঈমানকে মজবুত স্তরে উন্নীত করতে পেরেছেন। এবং আমরা দোয়া করি আল্লাহ তা'আলা যেন আমাদের সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত করে দেন, যারা কিনা নিজের ঈমানকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পেরেছেন।

0 Comments