রাসূল (সঃ) ছিলেন সাহাবিদের আশ্রয়স্থল, এমনকি যুদ্ধের ময়দানেও সাহাবিরা রাসূল (সঃ) -এর চারপাশে আশ্রয় নিতেন। এক কথায় রাসূল (সঃ) ছিলেন সাহাবিদের সকল বিপদে ঢালস্বরুপ। কিন্তু রাসূল (সঃ) একজন মানুষ এজন্য অন্য দশজনের মতো তারও সবকিছু প্রয়োজন ছিল। যেমনটা একজন সাধারণ মানুষের প্রয়োজন। মানুষ যখন রাসূল স. এর দাওয়াহ প্রত্যাখ্যাত করতে লাগল তখন কেউ তার পাশে ছিল না। তখন আল্লাহ তায়ালা ঠিক করলেন তিনি তার নবীকে সাহায্য করবেন।
রেইনড্রপস মিডিয়া প্রকাশিত লেকচার সিরিজের এই পর্বে আলোচনা করা হয়েছে -
- আল্লাহ রাসূলু (সাঃ) এর সাথে খাদিজার পরিচয়, বিয়ে।
- খাদিজার (রাঃ) মর্যাদা
- কেন রাসূল (সঃ) এতোগুলো বিয়ে করেছিলেন?
- আইশা (রাঃ) গুণ ও মর্যাদা।
- রাসূল (সঃ) -এর বিয়ে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
- যাইদ ইবন হারিসা কীভাবে রাসূল (সাঃ) এর ঘরে এলেন।

0 Comments